নিজের প্রাপ্য টাকা থেকে এবং সরকারি কোন সাহায্য ছাড়াই মুখ্যমন্ত্রীর আদর্শকে বাস্তবায়িত করতে চলেছে তারই দলের এক তরুণ কাউন্সিলার। ঝাঁ চকচকে মালদা শহরের কংক্রিটের জঙ্গলের মাঝখানেই অবস্থিত ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ড। মহানন্দা নদীর ধারে বিস্তীর্ণ এলাকায় রয়েছে বিশাল বস্তি। ২০১৫ সালে পুর ভোটে এখান থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী প্রসেনজিত দাস। জল নিকাশি, রাস্তা সহ এলাকার বিভিন্ন সমস্যার পাশাপাশি ছিল দারিদ্র সিমার নিচে বসবাসকারি পরিবার পরিজন এবং প্রচুর বয়স্ক মানুষ। কাউন্সিলার হওয়ার পর এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করেছেন তিনি। তবে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য বার্ধক্য ভাতা বিধবা ভাতা চালু করলেও নতুন কিছু করার পরিকল্পনা ছিল তার। আর তাই শহরের উত্তর বালুচর এলাকায় একটি বৃদ্ধাশ্রম নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই তৃণমূল কাউন্সিলার। ওই আশ্রমে প্রাথমিক ভাবে ১০ জনের থাকার ব্যবস্থা করা হবে। আগামি দিনে তার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান ওই তৃণমূল কাউন্সিলার।
তিনি বলেন তার কাউন্সিলার ভাতা ওই আশ্রমে দান করবেন। এবং আশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের থাকা খাওয়ার যাতে অসুবিধা না হয় তার জন্য এগিয়ে এসেছেন বেশ কিছু মানুষ। যাদের কেউ নেই, সেই সমস্ত অসহায় মানুষদের পাশে দারিয়েছেন কাউন্সিলার। পুজোর আগেই তাদের জন্য থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। কাউন্সিলারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
মালদা